duabd

ইন্নী উযতু বিরাব্বী ওয়া রাব্বিকুম

অহংকারী ও জালিমের হুমকিতে

إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ

বাংলা উচ্চারণ

ইন্নী ‘উযতু বিরব্বী ওয়া রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিল লা- ইউ’মিনু বিইয়াওমিল হিসা-ব।

অর্থ

আমি আমার ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি প্রত্যেক অহংকারী থেকে, যে হিসাব দিবসে বিশ্বাস করে না।

প্রসঙ্গ ও ফযীলত

মূসা (আ.)-এর কথা। সূরা দুখানে (৪৪:২০) তাঁর আরেকটি আশ্রয় প্রার্থনা: ওয়া ইন্নী ‘উযতু বিরব্বী ওয়া রব্বিকুম আন তারজুমূন। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।