duabd

জানাযার প্রচলিত আরবি নিয়ত

জানাযা শুরুর আগে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) নিয়ত অন্তরের কাজ; মুখে এই আরবি বাক্য বলা সুন্নাহ থেকে প্রমাণিত নয়। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: জানাযার নামাযের দোয়া →
نَوَيْتُ أَنْ أُؤَدِّيَ أَرْبَعَ تَكْبِيرَاتِ صَلَاةِ الْجَنَازَةِ فَرْضَ الْكِفَايَةِ، الثَّنَاءُ لِلَّهِ تَعَالَى، وَالصَّلَاةُ عَلَى النَّبِيِّ، وَالدُّعَاءُ لِهَذَا الْمَيِّتِ، مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ، اللَّهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা‘আ তাকবীরা-তি সালা-তিল জানা-যাতি ফারদ্বিল কিফা-য়াহ...

অর্থ

আমি জানাযার নামাযের চার তাকবীর আদায়ের নিয়ত করছি, যা ফরযে কিফায়া; সানা আল্লাহর জন্য, দরূদ নবীর জন্য, দোয়া এই মৃতের জন্য; কা‘বার দিকে মুখ করে; আল্লাহু আকবার।