duabd

জ্বরের প্রচলিত দোয়া: বিসমিল্লাহিল কাবীর

জ্বর হলে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) ইমাম তিরমিযী নিজেই একে গরীব বলেছেন; সনদে ইবরাহীম ইবনে ইসমাঈল দুর্বল। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: আল্লাহুম্মা রব্বান নাস: অসুস্থের জন্য রুকইয়াহ →
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ، أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ، وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

বাংলা উচ্চারণ

বিসমিল্লা-হিল কাবীর, আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীমি মিন শাররি কুল্লি ‘ইরক্বিন না‘আ-র, ওয়া মিন শাররি হাররিন না-র।

অর্থ

মহান আল্লাহর নামে; প্রতিটি রক্তক্ষরণকারী শিরার অনিষ্ট থেকে এবং আগুনের তাপের অনিষ্ট থেকে মহান আল্লাহর আশ্রয় চাই।