আল্লাহুম্মা রব্বান নাস: অসুস্থের জন্য রুকইয়াহ
অসুস্থ ব্যক্তির গায়ে ডান হাত বুলিয়ে
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা রব্বান না-স, আযহিবিল বা’স, ইশফিহি ওয়া আনতাশ শা-ফী, লা- শিফা-আ ইল্লা- শিফা-উক, শিফা-আল লা- ইউগা-দিরু সাক্বামা-।
অর্থ
হে আল্লাহ, মানুষের রব! কষ্ট দূর করে দিন, তাকে সুস্থ করে দিন, আপনিই আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই; এমন আরোগ্য দিন, যা কোনো রোগ বাকি রাখে না।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ পরিবারের কেউ অসুস্থ হলে এভাবে রুকইয়াহ করতেন।