রোগীর সুস্থতার জন্য ৭ বার
রোগীর পাশে বসে
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
বাংলা উচ্চারণ
আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আই ইয়াশফিয়াক।
অর্থ
আমি মহান আল্লাহর কাছে চাই, যিনি মহান আরশের রব, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন।
প্রসঙ্গ ও ফযীলত
মৃত্যু নির্ধারিত না থাকলে আল্লাহ তাকে সুস্থ করে দেন।