খুতবাতুল হাজাহ (বিয়ের খুতবা ও যেকোনো বক্তব্যের শুরু)
বিয়ের খুতবায় ও বক্তব্যের শুরুতে
বাংলা উচ্চারণ
ইন্নাল হামদা লিল্লা-হি, নাহমাদুহূ ওয়া নাসতা‘ঈনুহূ ওয়া নাসতাগফিরুহ, ওয়া না‘ঊযু বিল্লা-হি মিন শুরূরি আনফুসিনা-, মাই ইয়াহদিহিল্লা-হু ফালা- মুদ্বিল্লা লাহ, ওয়া মাই ইউদ্বলিল ফালা- হা-দিয়া লাহ, ওয়া আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ।
অর্থ
নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য চাই, তাঁর কাছে ক্ষমা চাই এবং আমাদের নফসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না; আর যাকে পথভ্রষ্ট করেন, কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।
প্রসঙ্গ ও ফযীলত
এরপর সূরা নিসা ৪:১, আলে ইমরান ৩:১০২ ও আহযাব ৩৩:৭০–৭১ পড়া হয়। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।