সন্তান কামনার দোয়া (যাকারিয়া আ.)
নেক সন্তান চাইতে
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
বাংলা উচ্চারণ
রব্বি হাব লী মিল লাদুনকা যুররিইয়াতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামী‘উদ দু‘আ-।
অর্থ
হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শোনেন।
প্রসঙ্গ ও ফযীলত
সূরা আম্বিয়ায় (২১:৮৯) তাঁর আরেকটি দোয়া: রব্বি লা- তাযারনী ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়া-রিসীন।