মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
নিজের বা অন্যের পছন্দের কিছু দেখলে
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বাংলা উচ্চারণ
মা- শা-আল্লা-হু লা- ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ।
অর্থ
আল্লাহ যা চেয়েছেন (তা-ই হয়েছে); আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই।
প্রসঙ্গ ও ফযীলত
বাগানের মালিককে তার সঙ্গী বলেছিল, বাগানে প্রবেশ করে তুমি কেন এটি বললে না? নিয়ামতের হেফাযত সম্পর্কে এ বিষয়ে বর্ণিত হাদীসটি দুর্বল, তবে আয়াতের শিক্ষা স্পষ্ট। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।