duabd

মুনাজাত শেষের প্রচলিত দোয়া: রব্বানা তাকাব্বাল মিন্না … ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহী

মুনাজাতের শেষে (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) প্রথম অংশ কুরআনের আয়াত (বাকারা ২:১২৭–১২৮) এবং দরূদের অর্থ সঠিক; কিন্তু মুনাজাত শেষ করার জন্য এই নির্দিষ্ট রূপ হাদীসে প্রমাণিত নয়। দোয়ার শুরুতে ও শেষে যেকোনো সহীহ দরূদ পড়া উত্তম। আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ফযলের "সহীহ নামায ও দু‘আ শিক্ষা" (২য়-৩য় খণ্ড) বইয়ে আছে। সহীহ বিকল্প: রব্বানা তাকাব্বাল মিন্না →
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَصَلَّى اللَّهُ عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ

রব্বানা- তাক্বাব্বাল মিন্না- ইন্নাকা আনতাস সামী‘উল ‘আলীম, ওয়া তুব ‘আলাইনা- ইন্নাকা আনতাত তাওওয়া-বুর রহীম, ওয়া সাল্লাল্লা-হু ‘আলা- খাইরি খালক্বিহী মুহাম্মাদিঁও ওয়া আ-লিহী ওয়া আসহা-বিহী আজমা‘ঈন, বিরাহমাতিকা ইয়া- আরহামার রা-হিমীন।

অর্থ

হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে কবুল করুন, আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ; আমাদের তওবা কবুল করুন, আপনি তওবা কবুলকারী, দয়ালু। আর আল্লাহ তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদ, তাঁর পরিবার ও সব সাহাবীর ওপর রহমত বর্ষণ করুন; আপনার রহমতে, হে শ্রেষ্ঠ দয়ালু।