রব্বানা তাকাব্বাল মিন্না
কোনো নেক কাজ শেষে
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ
বাংলা উচ্চারণ
রব্বানা- তাক্বাব্বাল মিন্না-, ইন্নাকা আনতাস সামী‘উল ‘আলীম।
অর্থ
হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে কবুল করুন; নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
প্রসঙ্গ ও ফযীলত
কাবা নির্মাণের সময় ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর দোয়া।