duabd

রব্বানা লা তুআখিযনা (সূরা বাকারার শেষ আয়াত)

রাতে; ভুলত্রুটির ক্ষমা চাইতে

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

বাংলা উচ্চারণ

রব্বানা- লা- তুআ-খিযনা- ইন নাসীনা- আও আখত্বা’না-, রব্বানা- ওয়ালা- তাহমিল ‘আলাইনা- ইসরান কামা- হামালতাহূ ‘আলাল্লাযীনা মিন ক্বাবলিনা-, রব্বানা- ওয়ালা- তুহাম্মিলনা- মা- লা- ত্বা-ক্বাতা লানা- বিহ, ওয়া‘ফু ‘আন্না-, ওয়াগফির লানা-, ওয়ারহামনা-, আনতা মাওলা-না- ফানসুরনা- ‘আলাল ক্বাওমিল কা-ফিরীন।

অর্থ

হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তবে আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের আগের লোকদের ওপর যেমন ভারী বোঝা চাপিয়েছিলেন, আমাদের ওপর তেমন বোঝা চাপাবেন না। হে আমাদের রব! যা বহন করার শক্তি আমাদের নেই, তা আমাদের ওপর চাপাবেন না। আমাদের মাফ করুন, ক্ষমা করুন, রহম করুন। আপনিই আমাদের অভিভাবক, তাই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।

প্রসঙ্গ ও ফযীলত

যে রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে, তা তার জন্য যথেষ্ট (বুখারী ৫০০৯)।