রব্বানা আতিনা ফিদ দুনইয়া
দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতে; তাওয়াফে রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মাঝে
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
বাংলা উচ্চারণ
রব্বানা- আ-তিনা- ফিদ দুনইয়া- হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা- ‘আযা-বান না-র।
অর্থ
হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ সবচেয়ে বেশি এই দোয়া করতেন (বুখারী ৬৩৮৯)।