নতুন কিছু পেলে বা কিনলে (বাহন, পশু, স্ত্রী)
বিয়ে করলে বা কোনো বাহন/পশু কিনলে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা-, ওয়া খাইরা মা- জাবালতাহা- ‘আলাইহি, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা-, ওয়া শাররি মা- জাবালতাহা- ‘আলাইহ।
অর্থ
হে আল্লাহ! আমি এর কল্যাণ এবং যে স্বভাবে আপনি একে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাই; আর এর অনিষ্ট এবং যে স্বভাবে একে সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
বিয়ে করলে, খাদেম নিলে বা পশু কিনলে কপালের ওপর হাত রেখে এটি বলতে বলা হয়েছে। হিসনুল মুসলিমে আছে।