ওযুর প্রতিটি অঙ্গ ধোয়ার প্রচলিত দোয়া
ওযুর সময় হাত, মুখ, মাথা, পা ধোয়ার সময় (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
ইমাম নববী (রহ.) বলেছেন, ওযুর অঙ্গগুলোর এই দোয়াগুলোর কোনো ভিত্তি নেই; ইবনুল কাইয়্যিমও একই কথা বলেছেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ এবং শেষে শাহাদাত ও "আল্লাহুম্মাজ‘আলনী মিনাত তাওয়াবীন" পড়া সুন্নাহ। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: ওযুর পরের দোয়া →
اللَّهُمَّ بَيِّضْ وَجْهِي يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ
বাংলা উচ্চারণ
যেমন মুখ ধোয়ার সময়: আল্লা-হুম্মা বাইয়্যিদ্ব ওয়াজহী ইয়াওমা তাবইয়াদ্দু উজূহুঁও ওয়া তাসওয়াদ্দু উজূহ। এভাবে কুলি, নাক, ডান হাত, বাম হাত, মাথা, কান, ঘাড় ও পায়ের জন্য আলাদা আলাদা দোয়া প্রচলিত।
অর্থ
হে আল্লাহ! যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা কালো হবে, সেদিন আমার চেহারা উজ্জ্বল করুন।