ওযুর পরের দোয়া
ওযু শেষ করে
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
বাংলা উচ্চারণ
আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ। আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত তাওয়া-বীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাত্বাহহিরীন।
অর্থ
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; আর সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
প্রসঙ্গ ও ফযীলত
যে সুন্দরভাবে ওযু করে এই সাক্ষ্য দেয়, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হয়।