টয়লেটে প্রবেশের দোয়া
টয়লেটে ঢোকার আগে
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হ। আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।
অর্থ
আল্লাহর নামে। হে আল্লাহ! আমি আপনার কাছে পুরুষ ও নারী সকল অপবিত্র শয়তান থেকে আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
টয়লেটে প্রবেশের আগে পড়তে হয়, ভেতরে নয়। শুরুর ‘বিসমিল্লাহ’ তিরমিযী ৬০৬-এ এসেছে।