duabd

ঘুম থেকে ওঠার দোয়া

ঘুম ভাঙার পর

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

বাংলা উচ্চারণ

আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়া-না বা‘দা মা- আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ

সকল প্রশংসা আল্লাহর, যিনি (ঘুমের মাধ্যমে) আমাদের মৃত্যুর পর আবার জীবিত করেছেন, আর তাঁর কাছেই ফিরে যেতে হবে।

প্রসঙ্গ ও ফযীলত

ঘুম থেকে জেগে রাসূলুল্লাহ ﷺ এই দোয়া পড়তেন।