কুরবানির প্রচলিত দোয়া: ইন্নী ওয়াজ্জাহতু … আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা
কুরবানির পশু শোয়ানোর পর (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
সনদে দুর্বলতা আছে বলে শায়খ আলবানী যঈফ বলেছেন; তবে শেষের "আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা" ও "বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার" অন্য সহীহ সূত্রে প্রমাণিত। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: কুরবানির পশু যবেহের সময় →
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ
বাংলা উচ্চারণ
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বা ‘আলা- মিল্লাতি ইবরা-হীমা হানীফাঁও ওয়ামা- আনা মিনাল মুশরিকীন, ইন্না সালা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন, লা- শারীকা লাহূ ওয়া বিযা-লিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন, আল্লা-হুম্মা মিনকা ওয়া লাকা।
অর্থ
আমি একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাতের ওপর থেকে আসমান-জমিনের স্রষ্টার দিকে মুখ ফেরালাম, আমি মুশরিক নই। আমার নামায, কুরবানি, জীবন ও মরণ জগতসমূহের রব আল্লাহর জন্য, তাঁর কোনো শরীক নেই; এরই আদেশ পেয়েছি এবং আমি মুসলিম। হে আল্লাহ! এটি আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য।