রব্বি আদখিলনী মুদখালা সিদক
নতুন কাজ, স্থান বা দায়িত্বে প্রবেশের সময়
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
বাংলা উচ্চারণ
রব্বি আদখিলনী মুদখালা সিদক্বিঁও ওয়া আখরিজনী মুখরাজা সিদক্বিঁও ওয়াজ‘আল লী মিল লাদুনকা সুলত্বা-নান নাসীরা-।
অর্থ
হে আমার রব! আমাকে যেখানে প্রবেশ করাবেন, সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করান; আর যেখান থেকে বের করবেন, সত্য ও কল্যাণের সাথে বের করুন; এবং আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন।
প্রসঙ্গ ও ফযীলত
হিজরতের আগে রাসূলুল্লাহ ﷺ-কে শেখানো দোয়া। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।