রাতে ঘুম ভেঙে গেলে
রাতে জেগে উঠলে
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي
বাংলা উচ্চারণ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। আলহামদু লিল্লা-হি, ওয়া সুবহা-নাল্লা-হি, ওয়া লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ। আল্লা-হুম্মাগফির লী।
অর্থ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ পবিত্র, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।
প্রসঙ্গ ও ফযীলত
রাতে জেগে এটি বলে দোয়া করলে কবুল করা হয়; ওযু করে নামায পড়লে নামাযও কবুল হয়।