duabd

সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে তাওহীদ ও দোয়া

সাফা ও মারওয়ার ওপর কিবলামুখী হয়ে, ৩ বার · ৩ বার

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

বাংলা উচ্চারণ

আল্লা-হু আকবার (৩ বার)। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ, আনজাযা ওয়া‘দাহূ, ওয়া নাসারা ‘আবদাহূ, ওয়া হাযামাল আহযা-বা ওয়াহদাহ।

অর্থ

আল্লাহ সবচেয়ে বড় (৩ বার)। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক; তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রুবাহিনীকে পরাজিত করেছেন।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ সাফায় উঠে কা‘বার দিকে মুখ করে এটি তিনবার বলতেন এবং মাঝে দোয়া করতেন; মারওয়াতেও একই রকম করতেন। হিসনুল মুসলিমে আছে।