duabd

সূরা কাফিরূন: ঘুমের আগে

ঘুমানোর আগে, সবশেষে

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ۝ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ۝ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۝ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ ۝ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۝ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

বাংলা উচ্চারণ

কুল ইয়া- আইয়্যুহাল কা-ফিরূন। লা- আ‘বুদু মা- তা‘বুদূন। ওয়ালা- আনতুম ‘আ-বিদূনা মা- আ‘বুদ। ওয়ালা- আনা ‘আ-বিদুম মা- ‘আবাদতুম। ওয়ালা- আনতুম ‘আ-বিদূনা মা- আ‘বুদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

অর্থ

বলুন, হে কাফিররা! তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও। আর তোমরা যার ইবাদত করেছ, আমি তার ইবাদতকারী নই। আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও। তোমাদের জন্য তোমাদের দ্বীন, আমার জন্য আমার দ্বীন।

প্রসঙ্গ ও ফযীলত

নাওফাল আল-আশজাঈ (রা.)-কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সূরা কাফিরূন পড়ে ঘুমাও, এটি শিরক থেকে তোমার মুক্তি (সনদ হাসান)। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় শয়নের ওযীফায় আছে।