duabd

সকাল-সন্ধ্যায় সূরা রূমের ১৭–১৯ আয়াত (প্রচলিত ফযীলত)

সকাল-সন্ধ্যায় (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) আয়াতগুলো কুরআন; কিন্তু "সকাল-সন্ধ্যায় পড়লে সারা দিন-রাতের ছুটে যাওয়া আমলের সওয়াব পাবে" ফযীলতের হাদীসটি যঈফ। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে। সহীহ বিকল্প: তিন কুল: সূরা ইখলাস, ফালাক ও নাস →
فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ ۝ وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ ۝ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَلِكَ تُخْرَجُونَ

বাংলা উচ্চারণ

ফাসুবহা-নাল্লা-হি হীনা তুমসূনা ওয়া হীনা তুসবিহূন। ওয়া লাহুল হামদু ফিস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া ‘আশিইয়্যাঁও ওয়া হীনা তুযহিরূন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদ্বা বা‘দা মাওতিহা-, ওয়া কাযা-লিকা তুখরাজূন।

অর্থ

অতএব আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যায় ও সকালে; আসমান ও জমিনে সব প্রশংসা তাঁরই, বিকেলে ও দুপুরেও। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন, জীবিত থেকে মৃতকে বের করেন এবং জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন; এভাবেই তোমাদেরও বের করা হবে।