যমযম পানি পানের প্রচলিত দোয়া
যমযমের পানি পান করে (প্রচলিত)
এই দোয়াটি যঈফ (দুর্বল)
ইবনে আব্বাস (রা.)-এর নামে বর্ণিত; সনদ দুর্বল। যমযম যে নিয়তে পান করা হয় তা পূর্ণ হয় (ইবনে মাজাহ ৩০৬২), তাই নিজের প্রয়োজন চেয়ে যেকোনো দোয়া করা যায়। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।
সহীহ বিকল্প: উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুল আমল →
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফি‘আঁও, ওয়া রিযক্বাঁও ওয়া-সি‘আঁও, ওয়া শিফা-আম মিন কুল্লি দা-।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিযিক এবং সব রোগ থেকে আরোগ্য চাই।