উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুল আমল
ফজরের নামাযের সালামের পর
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফি‘আঁও, ওয়া রিযক্বান ত্বাইয়্যিবাঁও, ওয়া ‘আমালাম মুতাক্বাব্বালা-।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল চাই।
প্রসঙ্গ ও ফযীলত
উম্মে সালামা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ ফজরের সালাম ফিরিয়ে এটি বলতেন। ইমাম নববী ও শায়খ আলবানী সহীহ বলেছেন।