ইয়া মুকাল্লিবাল কুলূব
ঈমানের ওপর অটল থাকতে
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
বাংলা উচ্চারণ
ইয়া- মুক্বাল্লিবাল ক্বুলূব, সাব্বিত ক্বালবী ‘আলা- দীনিক।
অর্থ
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন।
প্রসঙ্গ ও ফযীলত
উম্মে সালামা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ সবচেয়ে বেশি এই দোয়া করতেন।