আল্লাহুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ারযুকনী
সবসময়, বেশি বেশি
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারযুক্বনী।
অর্থ
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে নিরাপত্তা ও সুস্থতা দিন এবং আমাকে রিযিক দিন।
প্রসঙ্গ ও ফযীলত
কেউ ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ ﷺ তাকে এই বাক্যগুলো দিয়ে দোয়া করতে শেখাতেন। এতে দুনিয়া ও আখিরাতের সবকিছু চাওয়া হয়েছে। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় ৮ নং যিকির (সদা সর্বদা পালনের বিশেষ দোয়া)।