সব জাদু নষ্ট হওয়ার দোয়া: আল্লাহুম্মা আবত্বিল কুল্লা সিহর
জাদুর সমস্যায় রুকইয়াহর সময় বা যেকোনো সময় দোয়া হিসেবে
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ سِحْرٍ أَيْنَمَا كَانَتْ وَكَيْفَمَا كَانَتْ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আবত্বিল কুল্লা সিহরিন আইনামা- কা-নাত, ওয়া কাইফামা- কা-নাত।
অর্থ
হে আল্লাহ! সব জাদু নষ্ট করে দিন, তা যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক।
প্রসঙ্গ ও ফযীলত
এটি কুরআন বা হাদীসের দোয়া নয়। অর্থ সঠিক হওয়ায় বইটি একে বৈধ (মুবাহ) স্তরের রুকইয়াহর উদাহরণ হিসেবে দিয়েছে; শরীয়তের সীমার ভেতরে নিজের ভাষাতেও এমন দোয়া করা যায়। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৭।