duabd

হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া (৭ বার)

সকাল-সন্ধ্যায় ৭ বার · ৭ বার

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

বাংলা উচ্চারণ

হাসবিয়াল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুওয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুওয়া রব্বুল ‘আরশিল ‘আযীম।

অর্থ

আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তাঁর ওপরই ভরসা করেছি, আর তিনি মহান আরশের রব।

প্রসঙ্গ ও ফযীলত

যে সকালে ৭ বার ও সন্ধ্যায় ৭ বার এটি বলবে, দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। আবু দারদা (রা.) থেকে বর্ণিত; বাক্যটি সূরা তাওবা ৯:১২৯-এর অংশ। শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে অন্তর্ভুক্ত। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায়ও আছে (হাদীসের সনদ মোটামুটি গ্রহণযোগ্য বলেছেন)।