duabd

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু

সকাল-সন্ধ্যায় ১০ বার; দিনে ১০০ বার · ১০ বার

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

প্রসঙ্গ ও ফযীলত

সকাল-সন্ধ্যায় ১০ বার বললে ১০টি নেকি, ১০টি গুনাহ মাফ, ১০টি মর্যাদা বৃদ্ধি, ৪টি গোলাম আযাদের সওয়াব এবং শয়তান থেকে মুক্তি (ইবনে হিব্বান ২০২৩)। কষ্ট হলে একবার বলাও বর্ণিত (আবু দাউদ ৫০৭৭)। দিনে ১০০ বার বললে ১০টি গোলাম আযাদের সওয়াব, ১০০ নেকি, ১০০ গুনাহ মাফ এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হেফাযত (বুখারী ৬৪০৩, মুসলিম ২৬৯১)।