সাইয়্যিদুল ইস্তিগফার
সকালে একবার, সন্ধ্যায় একবার
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আনতা রব্বী, লা- ইলা-হা ইল্লা- আনতা, খালাক্বতানী ওয়া আনা ‘আবদুকা, ওয়া আনা ‘আলা- ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্ব‘তু, আ‘ঊযু বিকা মিন শাররি মা- স্বানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী, ফাগফির লী, ফাইন্নাহূ লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা।
অর্থ
হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমার ওপর আপনার নিয়ামত স্বীকার করছি, আমার গুনাহও স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
প্রসঙ্গ ও ফযীলত
দৃঢ় বিশ্বাসের সাথে দিনে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি; রাতে পড়ে সকালের আগে মারা গেলেও জান্নাতি। কোনো বর্ণনায় ‘ওয়া আবূউ লাকা বিযাম্বী’ এসেছে।