বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
সকাল-সন্ধ্যায় ৩ বার
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হিল্লাযী লা- ইয়াদ্বুররু মা‘আসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা- ফিস সামা-য়ি, ওয়া হুওয়াস সামী‘উল ‘আলীম।
অর্থ
আল্লাহর নামে, যাঁর নামের সাথে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
প্রসঙ্গ ও ফযীলত
সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়লে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না।