আরোগ্য চাওয়ার দোয়া: আল্লাহুম্মা আনযিলিশ শিফা
যেকোনো অসুস্থতায়, রুকইয়াহর সময়
اللَّهُمَّ أَنْزِلِ الشِّفَاءَ وَارْفَعْ كُلَّ الدَّاءِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আনযিলিশ শিফা-আ, ওয়ারফা‘ কুল্লাদ দা-ই।
অর্থ
হে আল্লাহ! আরোগ্য নাযিল করুন এবং সব রোগ তুলে নিন।
প্রসঙ্গ ও ফযীলত
এটি কুরআন বা হাদীসের দোয়া নয়; বইয়ে বৈধ (মুবাহ) স্তরের রুকইয়াহর উদাহরণ হিসেবে এসেছে। বইয়ে শব্দের শেষের হরকত ছাপা নেই; আমরা ব্যাকরণ অনুযায়ী যোগ করেছি। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৭।