মুসাফিরকে উপদেশ ও দোয়া: আলাইকা বিতাকওয়াল্লাহ
কেউ সফরে যাওয়ার আগে উপদেশ চাইলে
عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ اللَّهُمَّ اطْوِ لَهُ الْبُعْدَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ
বাংলা উচ্চারণ
‘আলাইকা বিতাক্বওয়াল্লা-হি, ওয়াত তাকবীরি ‘আলা- কুল্লি শারাফ। (সে চলে গেলে:) আল্লা-হুম্মাত্বউই লাহুল বু‘দা, ওয়া হাওউইন ‘আলাইহিস সাফার।
অর্থ
আল্লাহকে ভয় করা এবং প্রতিটি উঁচু জায়গায় তাকবীর বলা তোমার কর্তব্য। — হে আল্লাহ! তার জন্য দূরত্ব কমিয়ে দিন এবং সফর সহজ করে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।