অত্যাচারী শাসকের ভয়ে: আল্লাহু আকবার, আল্লাহু আ‘আযযু
জালিম শাসকের কাছে যাওয়ার সময়, ৩ বার · ৩ বার
বাংলা উচ্চারণ
আল্লা-হু আকবার, আল্লা-হু আ‘আযযু মিন খালক্বিহী জামী‘আ-, আল্লা-হু আ‘আযযু মিম্মা- আখা-ফু ওয়া আহযার, আ‘ঊযু বিল্লা-হিল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়া, আল-মুমসিকিস সামা-ওয়া-তিস সাব‘ই আই ইয়াক্বা‘না ‘আলাল আরদ্বি ইল্লা- বিইযনিহী, মিন শাররি ‘আবদিকা (অমুক), ওয়া জুনূদিহী ওয়া আতবা-‘ইহী ওয়া আশইয়া-‘ইহী মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লা-হুম্মা কুন লী জা-রাম মিন শাররিহিম, জাল্লা সানা-উকা, ওয়া ‘আযযা জা-রুকা, ওয়া তাবা-রাকাসমুকা, ওয়া লা- ইলা-হা গাইরুক।
অর্থ
আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাঁর সব সৃষ্টির চেয়ে প্রবল। আমি যা ভয় করি ও যা থেকে সতর্ক থাকি, আল্লাহ তার চেয়ে প্রবল। আমি সেই আল্লাহর আশ্রয় চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি সাত আসমানকে তাঁর অনুমতি ছাড়া জমিনে পড়ে যাওয়া থেকে ধরে রেখেছেন: আপনার বান্দা অমুক, তার সৈন্য, অনুসারী ও দলবল, জিন ও মানুষের অনিষ্ট থেকে। হে আল্লাহ! তাদের অনিষ্ট থেকে আপনি আমার আশ্রয়দাতা হয়ে যান। আপনার প্রশংসা মহান, আপনার আশ্রিত সম্মানিত, আপনার নাম বরকতময়, আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
প্রসঙ্গ ও ফযীলত
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত (মাওকূফ)। হিসনুল মুসলিমে আছে।