duabd

শত্রুর বিরুদ্ধে: আল্লাহুম্মা মুনযিলাল কিতাব

শত্রুবাহিনীর মুখোমুখি হলে

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الْأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-ব, সারী‘আল হিসা-ব, ইহযিমিল আহযা-ব, আল্লা-হুম্মাহযিমহুম ওয়া যালযিলহুম।

অর্থ

হে আল্লাহ! কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! শত্রু দলগুলোকে পরাজিত করুন। হে আল্লাহ! তাদের পরাজিত করুন এবং তাদের মাঝে কম্পন সৃষ্টি করে দিন।

প্রসঙ্গ ও ফযীলত

আহযাব যুদ্ধের দিন রাসূলুল্লাহ ﷺ এই দোয়া করেছিলেন। হিসনুল মুসলিমে আছে।