শুরুর দোয়া: আল্লাহুম্মা বা‘ইদ
তাকবীরে তাহরীমার পর (সানার বিকল্প)
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা- বা-‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্বক্বিনী মিন খাত্বা-ইয়া-ইয়া কামা- ইউনাক্বক্বাস সাওবুল আবইয়াদ্বু মিনাদ দানাস। আল্লা-হুম্মাগসিলনী মিন খাত্বা-ইয়া-ইয়া বিস সালজি ওয়াল মা-য়ি ওয়াল বারাদ।
অর্থ
হে আল্লাহ! আমার ও আমার গুনাহগুলোর মাঝে এমন দূরত্ব করে দিন, যেমন দূরত্ব করেছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ! আমাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আমার গুনাহগুলো বরফ, পানি ও শিলা দিয়ে ধুয়ে দিন।