রুকু থেকে ওঠার সময়
রুকু থেকে সোজা হওয়ার সময় ও পরে
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
বাংলা উচ্চারণ
উঠতে উঠতে: সামি‘আল্লা-হু লিমান হামিদাহ। সোজা হয়ে: রব্বানা- ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান ত্বাইয়্যিবাম মুবা-রাকান ফীহ।
অর্থ
যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শোনেন। — হে আমাদের রব! আপনারই প্রশংসা; অনেক, পবিত্র ও বরকতময় প্রশংসা।
প্রসঙ্গ ও ফযীলত
এক সাহাবী এটি বললে রাসূলুল্লাহ ﷺ বললেন, ত্রিশজনের বেশি ফেরেশতা এটি আগে লেখার জন্য প্রতিযোগিতা করছিল।