দুই সিজদার মাঝে
দুই সিজদার মাঝে বসে
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
বাংলা উচ্চারণ
রব্বিগফির লী, রব্বিগফির লী।
অর্থ
হে আমার রব! আমাকে ক্ষমা করুন, হে আমার রব! আমাকে ক্ষমা করুন।
প্রসঙ্গ ও ফযীলত
তিরমিযী (২৮৪)-তে আরও দীর্ঘ দোয়া এসেছে: আল্লাহুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়াজবুরনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী।