duabd

আল্লাহুম্মা লাকা সুমতু (প্রচলিত ইফতারের দোয়া)

ইফতারের সময় (প্রচলিত)

এই দোয়াটি যঈফ (দুর্বল) বাংলাদেশে সবচেয়ে প্রচলিত ইফতারের দোয়া। বর্ণনাটি মুরসাল (সনদ বিচ্ছিন্ন), তাই যঈফ। সহীহ বিকল্প: ‘যাহাবায যামাউ...’। সহীহ বিকল্প: ইফতারের দোয়া →
اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা লাকা সুমতু, ওয়া ‘আলা- রিযক্বিকা আফত্বারতু।

অর্থ

হে আল্লাহ! আপনার জন্যই রোযা রেখেছি এবং আপনার দেওয়া রিযিক দিয়েই ইফতার করছি।