আল্লাহুম্মাসতুর আওরাতিনা ওয়া আমিন রাও‘আতিনা
শত্রু ঘিরে ফেললে বা ভয়ের সময়
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাসতুর ‘আওরা-তিনা-, ওয়া আ-মিন রাও‘আ-তিনা-।
অর্থ
হে আল্লাহ! আমাদের দুর্বলতা ঢেকে রাখুন এবং আমাদের ভয়কে নিরাপত্তায় বদলে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
খন্দকের যুদ্ধের দিন সাহাবীরা জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ ﷺ এটি বলতে শেখান। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।