duabd

আসা রব্বুনা আই ইউবদিলানা খাইরাম মিনহা

বড় ক্ষতির পর আল্লাহর কাছে ফিরে আসায়

عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ

বাংলা উচ্চারণ

‘আসা- রব্বুনা- আই ইউবদিলানা- খাইরাম মিনহা- ইন্না- ইলা- রব্বিনা- রা-গিবূন।

অর্থ

আশা করি আমাদের রব আমাদের এর চেয়ে উত্তম কিছু দেবেন; আমরা আমাদের রবের দিকেই আকৃষ্ট।

প্রসঙ্গ ও ফযীলত

বাগান হারানো ভাইদের তওবার কথা (৬৮:৩১-৩২)। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।