আসিয়া (রা.)-এর দোয়া: জান্নাতে ঘর
জান্নাতের আশায়, কঠিন পরিবেশে ঈমান রক্ষায়
رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ
রব্বিবনি লী ‘ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনী মিন ফির‘আউনা ওয়া ‘আমালিহী ওয়া নাজ্জিনী মিনাল ক্বাওমিয যা-লিমীন।
অর্থ
হে আমার রব! আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন, আমাকে ফিরআউন ও তার কাজ থেকে রক্ষা করুন এবং জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
প্রসঙ্গ ও ফযীলত
ফিরআউনের স্ত্রী আসিয়ার দোয়া।