রব্বি আওযি‘নী … ওয়া আসলিহ লী ফী যুররিয়্যাতী (কৃতজ্ঞ বান্দার দোয়া)
শুকরিয়া ও নেক সন্তানের জন্য
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
রব্বি আওযি‘নী আন আশকুরা নি‘মাতাকাল্লাতী আন‘আমতা ‘আলাইয়্যা ওয়া ‘আলা- ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ‘মালা সা-লিহান তারদ্বা-হু ওয়া আসলিহ লী ফী যুররিইয়্যাতী, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
অর্থ
হে আমার রব! আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আমাকে ও আমার বাবা-মাকে দিয়েছেন, এবং এমন নেক কাজ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন; আর আমার জন্য আমার সন্তানদের নেককার বানিয়ে দিন। আমি আপনার দিকে তওবা করছি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
প্রসঙ্গ ও ফযীলত
চল্লিশ বছরে পৌঁছানো কৃতজ্ঞ বান্দার দোয়া। হিসনুল মুসলিমে আছে।