duabd

রব্বানা আমান্না ফাকতুবনা মা‘আশ শাহিদীন (মায়িদা)

হক চিনে নেওয়ার পর

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ ۝ وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَنْ يُدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّالِحِينَ

বাংলা উচ্চারণ

রব্বানা- আ-মান্না- ফাকতুবনা- মা‘আশ শা-হিদীন। ওয়ামা- লানা- লা- নু’মিনু বিল্লা-হি ওয়ামা- জা-আনা- মিনাল হাক্বক্বি ওয়া নাত্বমা‘উ আই ইউদখিলানা- রব্বুনা- মা‘আল ক্বাওমিস সা-লিহীন।

অর্থ

হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, তাই আমাদের সাক্ষ্যদাতাদের সাথে লিখে নিন। আর আমাদের কী হলো যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে আসা সত্যের প্রতি ঈমান আনব না, অথচ আশা করি আমাদের রব আমাদের নেককারদের সাথে প্রবেশ করাবেন?

প্রসঙ্গ ও ফযীলত

কুরআন শুনে চোখে পানি আসা হকপন্থীদের দোয়া। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।