কুলক্ষণ বা অশুভ ধারণা মনে এলে
কোনো কিছুকে অশুভ মনে হলে
اللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা লা- ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা, ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা, ওয়ালা- ইলা-হা গাইরুক।
অর্থ
হে আল্লাহ! আপনার নির্ধারণ ছাড়া কোনো অশুভ নেই, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, আর আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
প্রসঙ্গ ও ফযীলত
কুলক্ষণ মানা শিরকের অন্তর্ভুক্ত; মনে এমন ধারণা এলে এই দোয়া পড়ে কাজটি করে ফেলতে বলা হয়েছে। হিসনুল মুসলিমে আছে।