রাণী বিলকিসের কথা: আসলামতু মা‘আ সুলাইমান
ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসায়
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
বাংলা উচ্চারণ
রব্বি ইন্নী যালামতু নাফসী ওয়া আসলামতু মা‘আ সুলাইমা-না লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন।
অর্থ
হে আমার রব! আমি নিজের ওপর জুলুম করেছিলাম; আর আমি সুলাইমানের সাথে জগতসমূহের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।
প্রসঙ্গ ও ফযীলত
মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।