duabd

আযানের পরের দোয়া

আযান শেষ হলে (দরূদ পড়ার পর)

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বা হা-যিহিদ দা‘ওয়াতিত তা-ম্মাহ, ওয়াস সালা-তিল ক্বা-ইমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদ্বীলাহ, ওয়াব‘আসহু মাক্বা-মাম মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ।

অর্থ

হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত হতে যাওয়া নামাযের রব! মুহাম্মাদ ﷺ-কে ওয়াসীলা ও মর্যাদা দান করুন, এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

প্রসঙ্গ ও ফযীলত

যে আযান শুনে এটি বলে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফা‘আত ওয়াজিব হয়ে যায়। প্রচলিত অতিরিক্ত শব্দ "ওয়াদ দারাজাতার রাফী‘আহ", "ওয়ারযুক্বনা শাফা‘আতাহূ" ও শেষে "ইন্নাকা লা তুখলিফুল মী‘আদ" সহীহ বুখারীর বর্ণনায় নেই; শেষের অংশটি শুধু বায়হাকীর এক বর্ণনায় এসেছে।