duabd

আযানের শাহাদাতের পর: রাদীতু বিল্লাহি রাব্বা

মুআযযিনের শাহাদাত শুনে

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا

বাংলা উচ্চারণ

আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, ওয়া আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ। রাদ্বীতু বিল্লা-হি রব্বা-, ওয়া বিমুহাম্মাদিন রাসূলা-, ওয়া বিলইসলা-মি দীনা-।

অর্থ

আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, আর মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব, মুহাম্মাদকে রাসূল এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট।

প্রসঙ্গ ও ফযীলত

মুআযযিনের শাহাদাত শুনে যে এটি বলে, তার গুনাহ মাফ করা হয়। হিসনুল মুসলিমে আছে।