বাড়ি থেকে জিনকে চলে যাওয়ার ঘোষণা
বাড়িতে জিনের উপদ্রব হলে, পরপর তিন দিন উঁচু আওয়াজে
বাংলা উচ্চারণ
উনা-শিদুকুম বিল ‘আহদিল্লাযী আখাযাহূ ‘আলাইকুম সুলাইমা-নু আন তারহালূ ওয়া তাখরুজূ মিন বাইতিনা-, উনা-শিদুকুমুল্লা-হা আন তাখরুজূ ওয়ালা- তু’যূ আহাদা-।
অর্থ
সুলাইমান (আ.) তোমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, তার দোহাই দিয়ে বলছি: আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহর দোহাই দিয়ে বলছি: বের হয়ে যাও, আর কাউকে কষ্ট দিয়ো না।
প্রসঙ্গ ও ফযীলত
এটি দোয়া নয়, বাড়িতে থাকা জিনদের উদ্দেশে একটি ঘোষণা; কুরআন-হাদীসে এই শব্দে আসেনি। বইয়ের পদ্ধতি: দুজনকে সাথে নিয়ে (বাড়ির মালিক বললে সবচেয়ে ভালো) আরবি ও বাংলা দুই ভাষায় কয়েকবার বলুন, পরপর তিন দিন। ঘরে সাপ দেখলে তিন দিন সতর্ক করার কথা সহীহ মুসলিমে (২২৩৬) আছে, এর সাথে পদ্ধতিটির মিল রয়েছে। বইয়ে প্রথম শব্দটি ‘আনা-শিদুকুম’ ছাপা হয়েছে; শুদ্ধ রূপ ‘উনা-শিদুকুম’। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৩৫।